1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জন আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জন আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানায় সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা থেকে ০৯.৩০ ঘটিকা পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে জিমখানা এলাকার মাদক কারবারি ” আলম চাঁন” সহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আলম চাঁন এর নিজ বসতঘর তল্লাশি করে আনুমানিক দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, বড় ছোড়া ০৩ টি, স্টীলের চাপাতি ০১ টি, টেটা ০১ টি, লোহার পাইপ ০২ টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হবে। গ্রেফতার কৃত আলম চাঁন এর বিরুদ্ধে সদর থানায় ১০ টি মাদক মামলা রয়েছে।

এছাড়া ১. পারভীন আক্তার(৩৫), স্বামী-মোঃ ফয়সাল, সাং- জিমখানা এর নিকট হতে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২. আফরিনা @হাসি(৫০), স্বামী-মোঃ আলমগীর, সাং- জিমখানা এর নিকট হতে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির আটককৃত ০৫ জনকে গাঁজা রাখা ও খাওয়ার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। যাদেরকে সাজা প্রদান করা হয় তারা হলোঃ
১। মোঃ ফয়সাল (২১)
পিতা- মোখলেছ
মাতা- সীমা বেগম
সং-রেলওয়ে কলোনি, নতুন জিমখানা
থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ১২ দিন

২। রিফাত (২০)
পিতা- মোহাম্মদ লিটন
মাতা- হেনা আক্তার
সাং- শারকল
থানা- গৌরনদী
জেলা- বরিশাল
বর্তমান ঠিকানা- জল্লার পার থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ১২ দিন

৩। জুবায়ের ভূইয়া রানা (৩৬) পিতা- মৃত মোশারফ ভূঁইয়া
মাতা-মাহমুদা আক্তার
সাং- ৩৯৬ দেওভোগ পাক্কা রোড
থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ২০ দিন

৪। মোঃ মোস্তফা হোসেন ২৬) পিতা- মৃত আব্দুল মজিদ
মাতা- রিজিয়া বেগম
সাং- জল্লারপাড়
থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ১৪ দিন

৫। অভিনন্দী (৩০)
পিতা- মৃত চিত্তরঞ্জন নন্দী
মাতা- সাবানা শুনী
সাং- ডাল পট্টি
থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ০৭ দিন

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট