1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুক ও মেসেঞ্জারে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদা দাবির মূলহোতা সৌরভ মাহামুদুল(২৬) চাঁদপুর থেকে গ্ৰেফতার। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুক ও মেসেঞ্জারে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদা দাবির মূলহোতা সৌরভ মাহামুদুল(২৬) চাঁদপুর থেকে গ্ৰেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
বাদী মোঃ সোহাগ হোসেন বিপ্লব(৩৪) গত ইং ১৬/০৫/২০২৫খ্রিঃ সন্ধ্যার দিকে কোতয়ালী মডেল থানাধীন আড়পাড়া এলাকায় নিজ বাড়ীতে অবস্থানকালে হঠাৎ দেখতে পান যে একটি ফেসবুক আইডিতে স্ত্রী, ছোট ভাইয়ের বউ ও শালির পর্ন ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়াচ্ছে।

উক্ত ছবি ও ভিডিও অজ্ঞাতনামা কেউ গোপনে সুকৌশলে সংগ্রহ করে এডিটিং এর মাধ্যমে বাদী ও তার আত্মীয়দের নিকট সেন্ড করে তার স্ত্রীর মানহানীসহ সমাজে হেয়প্রতিপন্ন করে।

একপর্যায়ে উক্ত আইডির ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ দিয়ে ব্লাকমেইল করে বাদীর নিকট হতে নগদ ১,২০,০০০/-টাকা দাবি করে।

বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাদীর স্ত্রী সহ অন্যান্যদের পর্নোগ্রাফি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুনরায় পোষ্ট করার হুমকি দিতে থাকে।

বাদীর এমন এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/দেবব্রত ঘোষ, এসআই(নিঃ)/ শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ইং ২১/০৫/২০২৫খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীন ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টার এলাকা হতে মোঃ সৌরভ মাহামুদুল(২৬)কে গ্রেফতার করেছে।

পরবর্তীতে গ্ৰেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ফেসবুক আইডি’র মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানো সহ বাদীকে ভয়ভীতি ও ব্লাকমেইল করে টাকা দাবির ঘটনা স্বীকার করে।

ধৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক পর্ণ ছবি প্রস্তুত ও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে এসংক্রান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মো: সৌরভ মাহামুদুল (২৬), পিতা-আব্দুল গণি, সাং-পাতানিশ, থানা-হাজিগঞ্জ, জেলা-চাঁদপুর।

উদ্ধারঃ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট