1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পাইকগাছায় চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটে'র দু'সদস্য গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

পাইকগাছায় চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটে’র দু’সদস্য গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনা জেলার
পাইকগাছায় দু’টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের দু’সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
থানা পুলিশ জানিয়েছেন, বুধবার দুপুরে উপজেলার কাটিপাড়া বাজারস্থ উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে দু’টি মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কাটিপাড়া’র মৃতঃ শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি গাজী (৩৩), সাতক্ষীরা’র আশাশুনি থানার বড়দল এলাকার বাইনতলা গ্ৰামের মৃতঃ আহম্মদ সানার ছেলে আনারুল ইসলাম (২৫)কে আটক করে।
এ সময় দু’যুবকের কাছে থাকা দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছেন দু’টি মোটরসাইকেলই চোরাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছেন খুলনা শহর থেকে চুরি করে এনেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতার দু’যুবক আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেট’র সক্রিয় সদস্য। তিনি আরোও বলেন, এরা বিভিন্ন এলাকার মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। এ ঘটনায় রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি খায়রুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরি’র মামলা করেছেন। এবিষয়ে আরো কিছু জানতে হলে বিস্তারিত পরে জানানো হবে বলে থানা পুলিশ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট