1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
এএসআই(সশস্ত্র) ও নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, ফরিদপুর বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত

বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে তিনতলা বাড়ির একটি কক্ষ থেকে জান্নাতি আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে শহরের চক ফরিদ এলাকায় এতিমখানা রোডের ওই ভবনে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। চকফরিদ এলাকার সোহেল রানার বাসায় তিনি ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, প্রায় এক মাস আগে জান্নাতি আক্তার তার বাড়ির তিনতলায় একটি ইউনিট ভাড়া নেন। তবে কয়েকদিন ধরে তার দেখা মিলছিল না। তার কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। বুধবার জান্নাতির ঘর থেকে পচা গন্ধ আসছিল এবং পচা রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচে দিয়ে এসে গড়িয়ে পড়ছিল। পরে খবর দিলে পুলিশ এসে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, রাতে কক্ষের দরজা ভেঙ্গে জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়। দরজা ভেতর থেকে লাগানো ছিল। সয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলে ছিল। ধারণা করা হচ্ছে, তিনি দুই তিন দিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ জন্য মরদেহে পচন শুরু হয়েছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, জান্নাতির স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি তুরস্ক প্রবাসী বলে জানা গেছে। তবে কী কারনে তিনি আত্মহত্যা করছেন তা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট