1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ায় পুলিশ সদস্যদের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় দত্তবাড়ি ব্রিজের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন ব্যাপারী ওরফে এসকে ওরফে কোকা,  রোহান ওরফে রনি,  তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। এরা চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক। এর আগে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং হামলা চালায়। তারা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোরপূর্বক নিয়ে যায়। আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। পরে তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর হামলার ঘটনায় আহত এসআই আব্দুর রহমান বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জনের নামে মামলা দায়ের করেন। নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নামে একাধিক মামলা রয়েছে। তারা ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট