1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় প্রযুক্তিনির্ভর প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাত: মূল হোতা রাজু মুন্সি গ্রেফতার - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিমলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গনঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটিকুমরুল মহাসড়কে লতিফ বাহিনীর চাঁদাবাজ আতঙ্ক কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়ায় প্রযুক্তিনির্ভর প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাত: মূল হোতা রাজু মুন্সি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: প্রযুক্তিনির্ভর প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে ২৭ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে রাজু মুন্সি (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ অক্টোবর) রাতে ডিবি বগুড়ার একটি দল ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও প্রতারণায় ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও পুলিশের মুখপাত্র আতোয়ার রহমান জানান, গত ২৭ জুলাই প্রতারক চক্রটি ভুক্তভোগীর জামাতাকে ফোন করে মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচয় দেয়। তারা মেধাবৃত্তির টাকা দেয়ার কথা বলে কৌশলে ব্যাংক হিসাব নম্বর ও মোবাইলে আসা পিন নম্বর সংগ্রহ করে। এরপর বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ ‘সেবা ইনটেক’-এর মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখা, বগুড়ার ওই হিসাব থেকে মোট ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা তুলে নেয়। এই ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার রাজু মুন্সি প্রতারণা চক্রটির মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট