1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে প্রাণ গেল কৃষক ও কাঠমিস্ত্রির - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়ায় মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে প্রাণ গেল কৃষক ও কাঠমিস্ত্রির

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে কৃষক ও কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)। আজিজার কাঠমিস্ত্রি ছাড়াও তিনি গ্রামের কমিটিতে আনসার ভিডিপির সদস্য ছিলেন। দুজনই স্থানীয়ভাবে পরিচিত পরিবার-পরিজনের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দামরুলের মাঠে আলুর জমি সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। প্রতিবেশী হওয়ায় এবং একই পথে যাওয়ায় আজিজারও তাঁর মোটরসাইকেলে উঠেন। আজিজার পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিলেন। দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই ছিটকে সড়কে পড়ে যান।
দুর্ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুইটকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে দারিয়াপুর ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট