1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে ছয় দোকানিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সান্তাহার নতুন বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু, রস্তুম, বাচ্চু ও মানিকের দোকান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল ও ডাবলুকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট