1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া কাহালু উপজেলা সাব-রেজিষ্টি অফিসে দুদকের অভিযান - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়া কাহালু উপজেলা সাব-রেজিষ্টি অফিসে দুদকের অভিযান

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিষ্টি অফিসে দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২ জন নকল নবীশের ড্রয়ার তল্লাশি করে একজনের কাছ থেকে ৯ হাজার ৯৯০ টাকা ও আরেক জনের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম (তুষার), এ এস আই আকরাম হোসেন। দুদক বগুড়া অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, অভিযানে দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ২ নকল নবীশের কাছ থেকে ১৪ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। তাদেরকে সাময়িক বহিস্কারের জন্য সাব-রেজিষ্টার তার মাধ্যমে জেলা সাব-রেজিষ্টারের কাছে সুপারিশ পাঠাবে, তারা ব্যবস্থা নিয়ে দুদককে জানাবে। তদন্ত সাপেক্ষে ২জন নকল নবীশের নাম প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট