1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে এ জেড স্পোর্টিং ক্লাব - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়া ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে এ জেড স্পোর্টিং ক্লাব

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ‘ডিএসএ কাপটি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে এ জেড স্পোর্টিং ক্লাব। শুক্রবার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীকে ৬ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে দলটি। সকালে টসে জিতে এ জেড স্পোর্টিং ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শুরু

থেকেই উইকেট হারাতে থাকে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী। প্রতিপক্ষের নিখূঁত বোলিংয়ের সামনে ১৮ দশমিক ৩ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সবুজ। এলমানের ব্যাট থেকে আসে ২০ রান। ফাহিম ৩টি, রাজা ও জীবন ২টি করে এবং জয় একটি উইকেট শিকার করেন। জবাবে এ জেড স্পোর্টিং ক্লাব নাঈমের ৩৪ এবং আহাদের অপরাজিত ৩৭ রানে ভর করে ৫ ওভার ১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর আতিক ও সবুজ ২টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের ফাহিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যম্যাচের ট্রফি বিতরন করেন বগুড়া জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সদস্য সচিব অশোক রায়। এসময় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি, আম্পায়ার জাহিদ ইকবাল জিতু উপস্থিত ছিলেন। এই জয়ের ফলে এজেড স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে উন্নীত হলো। শনিবার দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সকাল ৯টায় ব্রাইট স্টার ক্লাবের মুখোমুখী হবে মালতিনগর ওয়ারিয়র্স।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট