1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করেছি তাকে ভালো শিক্ষা দিতে, সে ছিল পরিবারের গর্ব। সরকার কোথাও কোথাও শহীদ পরিবারকে সহায়তা দিচ্ছে শুনি, কিন্তু আমরা শুধু আশ্বাসই পাচ্ছি। আমাদের প্রতি রাষ্ট্রের যে সহানুভূতি থাকার কথা, তা এখনো পাইনি। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করেছি তাকে ভালো শিক্ষা দিতে, সে ছিল পরিবারের গর্ব। সরকার কোথাও কোথাও শহীদ পরিবারকে সহায়তা দিচ্ছে শুনি, কিন্তু আমরা শুধু আশ্বাসই পাচ্ছি। আমাদের প্রতি রাষ্ট্রের যে সহানুভূতি থাকার কথা, তা এখনো পাইনি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান বলেন, ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ৫ আগস্ট ঢাকায় বিজয় মিছিলে যশোরের বেনাপোলের আব্দুল্লাহ নামে এক ছাত্র কপালে গুলিবিদ্ধ হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। শহীদ আব্দুল্লাহর পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় সহায়তা ও সহযোগিতা করা হচ্ছে। সরকারি সব অনুষ্ঠানে তার পিতাকে সম্মানিত করা হয়। এছাড়া জাতীয়ভাবে জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও ঢাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা রয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে শহীদ আব্দুল্লাহর পরিবারকে সহায়তার জন্য তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য তথ্য উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে পাঠানো হয়েছে। দ্রুত তারা সরকারি এককালীন অনুদান ৩০ লাখ টাকা, ঢাকায় একটি ফ্ল্যাট ও মাসিক একটি ভাতা পাবেন।

শহীদ আব্দুল্লাহর আত্মত্যাগ শুধু তার পরিবারের নয়, এটি বেনাপোলবাসীর গর্ব। সেই গর্ব চিরস্মরণীয় করে রাখতে এলাকাবাসী ও তার পরিবারের দাবি, বেনাপোল পৌরসভার প্রবেশদ্বারে থাকা প্রধান গেটটির নাম পরিবর্তন করে ‘শহীদ আব্দুল্লাহ গেট’ রাখা হোক। পাশাপাশি গেটটির পাশে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি তোলেন এলাকাবাসী, যাতে লেখা থাকবে একজন তরুণ কীভাবে মাথার রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন, কীভাবে ঢাকার রাজপথে দাঁড়িয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক নিপীড়িত তরুণ গড়েছেন স্বৈরাচারবিরোধী এক নতুন অধ্যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট