1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে ফরিদপুর কানাইপুরে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে ফরিদপুর কানাইপুরে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে


মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৬.০৯.২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুর, ফরিদপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত “টাস্কফোর্স” এর পরিচালনায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১. সাদ ড্রিংকিং ওয়াটার, মালাঙ্গা, কানাইপুর, সদর, ফরিদপুর এর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ ও লেবেল বিহীন পণ্য উৎপাদন ও বিক্রয় করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।

২. মা ওয়াটার, মালাঙ্গা, কানাইপুর, সদর, ফরিদপুর এর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের আবেদনের জন্য ০২ (দুই) কার্যদিবস সময় প্রদান করা হয়।

৩. সিদ্দিকীয়া কনফেকশনারী এন্ড সুইটস, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে মোড়কবিহীন ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য সংরক্ষণ করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” মোতানেক ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।

৪. হোটেল তৃপ্তি এন্ড বিরিয়ানী হাউজ, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে মোড়কজাত নিবন্ধন সনদ ও লেবেল বিহীন পণ্য উৎপাদন ও বিক্রয় করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি জনাব নাজমুন্নাহার নাঈম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং জনাব দীপ্ত চক্রবর্তী, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর; প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর; প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর;
মোঃ জুবায়ের আল-সিদ্দিকী, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট