1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাইনীমূখ বাজার, জায়গা ও খেলার মাঠ সম্প্রসারণের দাবীতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

মাইনীমূখ বাজার, জায়গা ও খেলার মাঠ সম্প্রসারণের দাবীতে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি,

রাঙ্গামাটি জেলার লংগদুর সবচেয়ে বড় বাজার  মাইনিমুখ। এ বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠের জায়গা ভরাটের দাবিতে  মানববন্ধন করেছে মাইনীমূখ ইউনিয়নের জনসাধারণও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (বিকাল ৪টায়) মাইনীমুখ বাজারে উক্ত মানববন্ধনে একত্রিত হয় উপজেলার  সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে বাজারের পাশে খাস জায়গাটি ভরাট করে বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠ করার দাবীতে মানববন্ধন করার হয়।

এসময় মানববন্ধনে স্থানীয়রা বলেন, মাইনীমুখ বাজারে জায়গা সংকট যার ফলে পাহাড়ের সব চাইতে বড় বাজার যেখানে প্রতি শনিবারে সাপ্তাহিক বাজার বসে। শহর থেকে ব্যবসায়ীরা এসে তাদের বাণিজ্যিক কাজ পরিচালনা করেন। এমন একটি বাজারে জায়গা সংকটের কারণে হাটের দিন ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা। এই জায়গা সংকটের কারণে হাটের দিন গরু বাজারের মলমূত্রর কারণে পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হয়,তেমনি চিকিৎসা নিতে আসা রুগীদেরও মেডিকেলে নিতে ভোগান্তিতে পড়তে হয়। হাজারো মানুষের সমাগম যেখানে সেখানে গাড়ি রাখারও নাই কোন স্টেশন। হাটের দিন ভ্রাম্যমান বিক্রেতারাও পড়েন বিপাকে।

এছাড়াও পাশে রয়েছেন  একটি উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে নাই শিশু কিশোরদের কোন খেলার মাঠ। যার ফলে শিক্ষার্থীরা খেলা ধুলা থেকে ছিটকে পড়ে আসক্ত হচ্ছে বিভিন্ন নেশা বা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অসামাজিক ওয়েবসাইডে। যাহা ভবিষ্যতে এই দুর্গম এলাকার মানুষের জন্য হুমকি স্বরুপ।

তাই শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে মাইনী বাজারের উত্তর পাশে মাটি ভরাটের মাধ্যমে জায়গা সম্প্রসারণ করে বাজারের ক্রেতা বিক্রেতাদের সুবিধা এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ তৈরী করার আহ্বান করান হয়েছে।
উল্লেখ্য যে গত বছর খাল খনন প্রকল্পের মাটি দিয়ে কিছুটা ভরাট করা হলেও লেক ভারা টের অভিযোগে পত্রিকায় সংবাদ প্রচারের পর দুদক মাইনীমূখ ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করলে আদালত  তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেন। ফলে ভরাটের কার্যক্রম বন্ধ রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট