1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নালে মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী ‘ধ’ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলা ও ‘দড়ি’ খেলায় মেতে উঠেছে মারমা জনগোষ্ঠির লোকজন।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালের দিকে বড়নাল থৈলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমার সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, খাগড়াছড়ি জেলা মারমা ঐক্য পরিষদের সহ-সভাপতি সুইলাপ্রু মারমা, যুগ্ম-সম্পাদক অংহ্লা মারমা ও বড়নাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মোমিনুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসিবুর, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারন সম্পাদক মো. আলগমীর হোসেন ও মমাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিগত সসরকারের ফ্যাসিবাদী আচরনের ফলে মারমা জনগোষ্ঠির ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত সাংগ্রাই উৎসব হারিয়ে যেতে বসেছিল মন্তব্য করে বক্তারা বলন, এ বছর পাহাড়জুড়ে স্বারম্বরে সাংগ্রাই উদযাপিত হচ্ছে। গেল ১৭ বছর এ পাহাড়ে জাতিগত বিভেদ সৃষ্টি করারর পাশাপাশি পাহাড়ের সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আবারো পাহাড় উৎসবে মেতে উঠেছে। বৈসাবীকে ঘিরে স্ব স্ব জাতিগোষ্ঠি তাদের স্ব স্ব উৎসব আয়োজন করছে।

খাগড়াছড়ি জেলা মারমা ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক অংহ্লা মারমা বলেন, গত ১৭ বছরে আমরা মন খুলে, প্রাণ খুলে এমন আয়োজন করতে পারিনি।
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে জেলাজুড়ে আমরা উৎসব করছি। এ উৎসব আয়োজনে সরকারের পাশাপাশি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া পৃষ্ঠপোষকতা করেছেন। এজন্য জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট