1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার মাদক ব্যবসায়ী ডজন খানিক মাদক মামলার আসামী মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোষ্টারিং ও মানবন্ধন করেছে গ্রামবাসী। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করেছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মিনু বেগম, স্বামীসহ তার পরিবারের লোকজন দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছে। মিনু বেগমের বিরুদ্ধে মাদকদ্রবের প্রায় ডজন খানের মামলা রয়েছে। মাদকসহ বেশ কয়েক বার মিনু বেগম গ্রেপ্তার হয়। কিছুদিন পর সে জামিনে বের হয়ে আবারো মাদকের ব্যবসায় জড়িয়ে পরেন। গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাবার কারনে অনেক যুবক মাদকে আসক্ত হয়ে জীবন ধংসের দিকে ধাবিত হচ্ছে। মিনু বেগমকে মাদক ব্যবসা না করার জন্য গ্রামের লোকজন বার বার তাগিদ দিলেও তিনি মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ফলে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পরায় পরিবারের লোকজন অশান্তিতে ভুগছেন। এদিকে ছোট জিনইর-সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে গত এক সপ্তাহ যাবত এলাকার বিভিন্ন স্থানে পোষ্টারিং ও মানববন্ধন করেছেন। ছোট জিনইর গ্রামের জামিল হোসেন রাসু, খন্দকার বাবু মিয়াসহ অনেকেই জানান, নিষেধ করা সত্বেও মিনু বেগম ও তার স্বামী প্রসাশনের চোখ ফাঁকি দেয়ে মাদক ব্যাবসা করছেন। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।
মিনু বেগম বলেন, আগে মাদক ব্যবসা করেছি এবং কয়েকটি মামলা রয়েছে ও হাজত খেটেছি। এখন মাদক ব্যবসা করিনা। আমার বাড়ি ঘর ভেঙ্গে দেয়ায় ছোট জিনইর গ্রাম থেকে সরে অন্যত্র ভাড়া বাসায় রয়েছি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান রেনু বেগম ও তার স্বামীকে এলাকায় পাওয়া যায়না। এলাকায় মাদক ব্যবসা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট