1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারিপুরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতু হাইওয়ের বাস এক্সিডেন্টের ঘটনা নিয়ে একজনের লেখা: - নব দিগন্ত ২৪
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

মাদারিপুরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতু হাইওয়ের বাস এক্সিডেন্টের ঘটনা নিয়ে একজনের লেখা:

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পৃথিবীতে এমন মানুষ ও আছে!

গাড়িটা যখন এক্সিডেন্ট করে বুঝতেও পারি নাই কিছু। কিভাবে কি হইলো, একটু পরেই দেখি চারপাশে হইচই লেগে গেছে। তখন আমার মাথাটা ভোঁভোঁ করে ঘুরছে। নিজেকে একটু শান্ত করলাম। অনুভব করলাম রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের আহাজারি, চিৎকার-কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে গেছে।
ঠিক তখনই দেখলাম- আমার বামপাশের পা টা শরীর থেকে আলাদা হয়ে অল্প একটু চামড়ার সাথে আটকে আছে। প্রচন্ড ব্যথার সাথে রক্তের বন্যা। হঠাৎ একজন মানুষ এগিয়ে আসলো আমার দিকে। ভাবলাম সাহায্য করবেন। কিন্তু এসেই আমার ডান দিকের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে নিলেন। মনে মনে ভাবলাম আমার পরিবারকে কল দিচ্ছে। কিন্তু লোকটা এরপরে বাম পাশে হাত দিলেন। তার হাতটা ঠিক আমার কাটা জায়গায় লাগলো। আমিও ব্যথায় চিৎকার দিয়ে উঠি। কথা বলার বা নিষেধ করার মতো অবস্থা ছিলনা তখন আমার। লোকটা আমার পকেটে থাকা ৭০,০০০ টাকা এবং মানিব্যাগটা নিয়ে চলে গেলো। আমিও নীরব হয়ে তার চলে যাওয়া দেখলাম। তাকে বাঁধা দেওয়ার ক্ষমতা আমার ছিল না তখন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট