1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরের শিরখাড়ায় নির্বাচনী জনসভা, বক্তব্য দেন জাহান্দার আলী মিয়া - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরের শিরখাড়ায় নির্বাচনী জনসভা, বক্তব্য দেন জাহান্দার আলী মিয়া

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীনদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে নদীর পাড়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ ও তোতা বাঘা। এছাড়া ইশিবপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা বশীর মাতুব্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনসভায় সভাপতিত্ব করেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা খোকন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী ও রাজিব ফরাজী। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন ও ভোটাধিকার নিয়ে নানা আলোচনা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, ছাত্রসমাজ বৈষম্যের অবসান ও ন্যায্যতার দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিল।
জাহান্দার আলী মিয়া আরও বলেন, বিভিন্ন আন্দোলনে হতাহত হওয়ার ঘটনা দেশবাসীকে ব্যথিত করেছে। তার মতে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক বিভাজন পরিহার করে সবাইকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট