1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ‘বরিশাল খাল’ উদ্ধারে সদর উপজেলা প্রশাসনের অভিযান - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরে ‘বরিশাল খাল’ উদ্ধারে সদর উপজেলা প্রশাসনের অভিযান

আলি শেখ
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত বিস্তৃত ‘বরিশাল খাল’। খালটি দখল-দূষনে অস্তিত্ব হারিয়ে যাওয়ায় পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায় ‘বরিশাল খাল’ পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব।

এসময় ওয়াদিয়া শাবাব বলেন, সারাদেশে খাল দখলমুক্ত ও পরিষ্কার করার অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ‘বরিশাল খাল’ পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। খালের ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করবো আমরা। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খালটিতে যেন কেউ কোন ময়লা আবর্জনা না ফেলে। তিনি আরো বলেন, খালটি পরিষ্কার হলে পানি প্রবাহের ফলে কৃষি কাজে সফলতা আসবে।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ সহকারী ভ‚মি কর্মকর্তা আক্তার হোসেন সহ অন্যরা।

উল্লেখ্য, খালটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায়, দখল আর দূষণে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ। ময়লা-আবর্জনায় খালটি প্রায় বন্ধের উপক্রম। দুর্গন্ধ সহ বেড়েছে মশা মাছির উপদ্রব এবং রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। সেচ কাজে ব্যাহত হয়েছে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট