1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২৪/০৩/২০২৫খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতেই জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।

পরবর্তীতে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সার্বিক সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন।

পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাদের প্রস্তাবিত আবেদন গুলো শোনেন এবং সেগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেন।

এছাড়াও সম্মানিত পুলিশ সুপার মহোদয় ওয়েল ফেয়ারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং একই সাথে ডিসিপ্লিন মেনে চলারও নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) যশোর, জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর, জনাব রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, “খ ” সার্কেল, যশোর, জনাব আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট