1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা কায়বায় স্বেচ্ছাসেবক দল নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর শার্শা কায়বায় স্বেচ্ছাসেবক দল নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী আশিকুজ্জামান আশিক ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ব্যবসায়ীকে তুলে এনে পিটিয়ে আড়াই লক্ষ টাকা চাঁদার টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

রোববার এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার রাড়িপুকুর গ্রামের হারুন মোড়ল ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ নামে শার্শা থানায় থানায় একটি এজাহার দায়ের হয়েছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচয়দানকারী আশিকুজ্জামান আশিক,ইউনিয়ন যুবদল নেতা করিম মিস্ত্রির ছেলে টুটুল, লুৎফারের ছেলে মুন্না হোসেন,মৃত ফরির আহম্মেদের ছেলে নজিবুল্লাহ,মৃত চাঁদ আলীর ছেলে চটা সিরাজ,আলাউদ্দিনের ছেলে লিটন হোসেন ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাওসার আলী।

এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার রাড়িপুকুর গ্রামের
মৃত সুখচাঁন মোড়লের ছেলে হারুণ মোড়ল পেশায় একজন ব্যবসায়ী।তিনি গত ইংরেজি ২৮/১২/২০২৪ তারিখ সন্ধ্যা ছয়টার সময় বাগুড়ী বেলতলা বাজারস্থ রফিকের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় কায়বা ইউনিয়ন যুবদল নেতা নজিবুল্লাহ তার কাছে ফোন করে কোথায় আছেন জানতে চান।তিনি বেলতলা বাজারে রফিকের চায়ের দোকানে বসে আছে জানালে কিছু সময় পরে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদের ভাইপো ও কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী আশিকুজ্জামান আশিক,যুবদলনেতা মুন্না,টুটুল,চটা সিরাজ,লিটনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ৮ /১০ টি মোটরসাইকেল যোগে এসে তাকে জোর পূর্বক বাগআঁচড়া বাজারস্থ বিএনপির দলীয় অফিসে তুলে নিয়ে যায়। পরে আশিকের নেতৃত্বে অনান্যরা তাকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি, ও লাথি মারতে থাকে। এসময় আশিকুজ্জামান আশিক তার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এবং উক্ত চাঁদার টাকা না দিলে তাকে খুন করার হুমকিও দেওয়া হয়। প্রাণের ভয়ে ধারদেনা করে যুবদল নেতা নজিবুল্লাহর মাধ্যমে প্রথমে তিনি নগদ ১ লক্ষ টাকা। এবং ২০ দিনের মধ্যে বাকি ৪ লক্ষ টাকা দিতে হবে এই মর্মে তাকে ছেড়ে দেন চাঁদাবাজ আশিক ও তার সাঙ্গপাঙ্গরা । পরবর্তীতে গত ইংরেজি ১৮/০১/২০২৫ তারিখে চাঁদার টাকা বাবদ আরো ১ লক্ষ ৩০ হাজার টাকা দেন তিনি। বাকি চাঁদার টাকা জন্য প্রতিনিয়ত তাকে আশিকগং হুমকি ধামকি দিয়ে আসছিল। যে কারণে জিবনের ভয়ে তিনি ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪/৫ কে আসামি করে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম এজাহারে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট