1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা থানা পুলিশ অভিযানে পুর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মী লিটনকে কুপিয়ে হত্যা,আসামি আটক-৪ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর শার্শা থানা পুলিশ অভিযানে পুর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মী লিটনকে কুপিয়ে হত্যা,আসামি আটক-৪

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলায় পুর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চার ঘন্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামীসহ মোট চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাত ১২ টার দিকে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ আটককৃতরা হলো উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আজগার আলী(৩২) ও শমসের আলী(৪৫)।এছাড়াও তদন্তে সন্দিগ্ধতা এজাহারভুক্ত মৃত মুনসুর আলীর ছেলে সামসুল হক(৫২) ও আব্দুল হক মিয়া(৫৫)। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে কুপিয়ে যুবক নিহতের খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।পরে ওইদিন ওইদিন রাতেই নিহত লিটনের পিতা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে আসমী আটকে পুলিশ অভিযান চালিয়ে মামলা দায়েরের পর’ মাত্র সাড়ে ৪ ঘন্টার মধ্যে ৪ জনকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ১০জুন রাতে নিহত লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো, এসময় ওই এলাকার সেলিম ও রমজান সঙ্গীয় সন্ত্রাসী সাথে নিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আগত লিটনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পিতা আজগর আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ: মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার ছেলের দীর্ঘ দিন রাজনৈতিক বিরোধ চলে আসছিল। তারা এর আগেও লিটনকে কয়েকবার মারধরও করেছে। ঈদের আগের দিনও লিটনের সাথে ওদের তর্ক-বিতর্ক হয়। এসব ঘটনার জেরে লিটনকে তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন পিতা আজগর আলী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট