1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা বেনাপোলে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর শার্শা বেনাপোলে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরের বেনাপোলে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে । অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা।

সামনে থেকে ব্যানার -ফেস্টুন -নানা প্রকার উপকরণ হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নবসাঝে- নব রূপে উপস্থিত সকলের পহেলা বৈশাখ বর্ষবরণ পালন করেন।

বর্ষবরণ উপলক্ষে আজ সোমবার ১৪ এপ্রিল সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র। সকাল ৮টায় ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় থেকে বর্ষবরণের আনন্দ ও শোভাযাত্রা আয়োজন করে।

প্রভাতী সংঘ, সরগম একাডেমি,বেনাপোল বালিকা বিদ্যালয়, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিষদসহ অন্যান্যা সংগঠন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে।প্রভাতী সংঘ আয়োজন করে সকাল থেকে দুপুর পর্যন্ত পান্তা ভাতের।

বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয়।বেনাপোল ও শার্শা উপজেলা, থেকে সকাল সাড়ে ৮টায় প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় শার্শা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট