1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ঈদের দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে- ঢাকা উত্তর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

রাজধানী ঈদের দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে- ঢাকা উত্তর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

রাজধানী ঈদের দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে- ঢাকা উত্তর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

মনা নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কোরবানির বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

 

এবার ঈদে প্রায় ২০০০০ টন বর্জ্য তৈরি হবে। এ বর্জ্য দ্রুততার সাথে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০০০০ কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে বলে প্রশাসক জানান।

 

এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪ টি ডাম্প ট্রাক ৩৮১ টি পিকাপ ২৪ টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২লক্ষ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। এছাড়া আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিং এর জন্য আলাদা প্লাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২ টি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং এর জন্য ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে। প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিনবাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।

 

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট