1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী গুলশান থানা পুলিশের অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানী গুলশান থানা পুলিশের অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ হেনা আক্তার (৪৪) ২। মোঃ সৈকত ইসলাম (২০) ৩। মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) ও ৪। মোঃ খায়রুল ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান থানাধীন নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা ও ইয়াবা বিক্রয়ের খালি ২৫ পিস প্লাস্টিকের পলিথিন জিপার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট