1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী থেকে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

রাজধানী থেকে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৯৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো: হাবিবুল্লাহ (৩০)।

আজ বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:৫৫ ঘটিকায় বিমানবন্দর থানাধীন বিমানবন্দর যাত্রী ছাউনিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে বিমানবন্দর যাত্রী ছাউনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট