1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

রাজৈরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

মোঃ আলী শেখ
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। মারাত্মক আহতাবস্থায় ১১ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে শনিবার সকালে আজাদ মোল্লা ও ওহাব শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮ টা ১০ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপি চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে আহত কুদ্দুস মোল্লা (৭০), হৃদয় মোল্লা (২৫), তৈয়ব আলী (৫০) আবুল হোসেন (৪০), আপন (৩৮), মুন্না শেখ (১৮), আরাফাত শেখ (১০), ফারুক মোল্লা (৪২) জাকির মোল্লা (৫৫), মাসুম শেখ (৪৫) কালা মিয়া শেখকে (৩৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা টেকেরহাটসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট