1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শহীদ সিরাজুল ইসলাম বাদশা ও দিলরুবা ইসলামের উদ্যোগে রাজৈরে শীতবস্ত্র বিতরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

শহীদ সিরাজুল ইসলাম বাদশা ও দিলরুবা ইসলামের উদ্যোগে রাজৈরে শীতবস্ত্র বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সরকারি রাজৈর কলেজের প্রতিষ্ঠাতা শহীদ সিরাজুল ইসলাম বাদশার পরিবার। তাঁর সহধর্মিণী দিলরুবা ইসলামের পক্ষ থেকে রাজৈর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিলরুবা ইসলাম বলেন, “শহীদ সিরাজুল ইসলাম বাদশা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের প্রতি তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, শীত মৌসুমে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং অনুকরণীয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট