1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা শ্যামলাগাছির মাদ্রাসার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত-৫ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

শার্শা শ্যামলাগাছির মাদ্রাসার সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত-৫

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার১৬মে রাতে উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গীর গ্রামের নজির আলীর ছেলে আবু সাঈদ (২০), ইউনুস আলীর ছেলে ইমন হোসেন (২১), নুরুজ্জামানের ছেলের শাকিল (১৬), শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইউনুসের ছেলে আব্দুল্লাহ (২৪) ও শ্যামলাগাছি গ্রামের নুর মোহাম্মদ (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের স্বজনরা জানিয়েছেন, শ্যামলাগাছি মাদ্রাসার সামনের রাস্তায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই থাকা ৫ জন সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট