1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এম এ সালাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : “দ্বন্দে আনন্দ নাই-আপোষ করো ভাই,

লিগ্যাল এইড পাশে আছে-তাই চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় আকাশে পায়রা অবমুক্ত করে ফিতা কেটে দিবসটি পালনে আনুষ্ঠানিকতা শুরু হয়।দিবসটি উপলক্ষে শাহজাদপুর চৌকি আদালত  চত্বর থেকে শুরু করে এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়েক প্রদক্ষিণ শেষে আবার কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে শাহজাদপুর আইনজীবী সমিতি ভবনে শাহজাদপুর চৌকি আদালতের আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি, যুগ্ম দায়রা জজ গাজী জামশেদুল হক এর সভাপতিত্বে, এপিপি হোসাইন শহিদ সোহরাওয়ার্দীর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

আলোচনা সভায় বক্তব্য রাখেন,শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা,শাহজাদপুর থানার ওসি মো: আসলাম আলি, এ্যাড আফতাব উদ্দিন,এ্যাড মো: আনোয়ার হোসেন,এপিপি কে এম রায়হান উদ্দিন, এপিপি ফরিদা আখতার জাহান,এ্যাড.শাহ জালাল মিয়া,এ কে এম মতিয়ার রহমান প্রমুখ

সভায় আইন সহায়তার উপর গুরুত্বপূর্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ গাজী জামশেদুল হক ।

এ সময় শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট