1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করে উপজেলা বিএনপির এক গ্রুপের সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে বুধবার বেলা ১০ টায় ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে ভোট গ্রহণ শুরু করা হয়। ভোট গ্রহণের এক পর্যায় বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির আরেক অংশের আহবায়ক আসিফুর রহমান তুহিন পক্ষের শতাধিক নেতা কর্মী সম্মেলন স্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে যৌথ বাহিনী। অল্প সময়ের মধ্যেই সম্মেলন স্থান থেকে সকলকে সরিয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এলাকা নিয়ন্ত্রণে নেয়।ওই এলাকার সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করে স্থানীয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে মাইকে ঘোষণা দিয়ে বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থল ও আশপাশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট