1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগ কর্তৃক অজ্ঞাতনামা দস্যুতা মামলার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্বার আটক-৩ - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগ কর্তৃক অজ্ঞাতনামা দস্যুতা মামলার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্বার আটক-৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মামলার বাদী মোঃ আব্দুল রাজ্জাক (৫২) দুবাই প্রবাসী। তিনি গত ১৮/০৭/২০২৫খ্রিঃ দুবাই হতে চট্টগ্রাম আসেন। তার সাথে থাকা ০১। অনুমান- ১৩,৫০,০০০/- মূল্যের ১০০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বালা, ০২। অনুঃ- ৫০,০০০/- মূল্যের ০১টি ল্যাপটপ, ৩। অনুঃ- ৬২,০০০/- মূল্যের ০১টি আইফোন, ১২ প্রো-ম্যাক্স, IMEI- 35 3730395772074 নিয়ে বিমানবন্দর হতে সিএনজি চালিত অটোরিক্সা যোগে রাত আনুঃ ২২.২০ ঘটিকায় খুলশী থানাধীন বেবী সুপার মার্কেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র সহ বাদীকে আটক করে মারধর পূর্বক বর্ণিত মালামালসমূহ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ঘটনায় বাদী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে খুলশী থানায় লিখিত এজাহার দায়ের করলে খুলশী থানার মামলা নং-১৩, তারিখ – ২২/০৭/২৫খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।

এপ্রেক্ষিতে ডিবি ( উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৫ এর এসআই মোঃ মহিউদ্দীন রাজু নেতৃত্বে একটি চৌকস টিম ২৩/০৭/২৫ খ্রিঃ তারিখ মামলার বাদীর সাথে ঘটনার বিষয়ে আলোচনা করে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান সনাক্ত করে। উক্ত টিম নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান পরিচালনা ঘটনার সাথে জড়িত আসামী ০১। মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), পিতা- মৃত মৌলানা সালেহ আহমেদ, সাং-ধর্মপুর থানা- ফটিকছড়ি, ০২। জসিম (৪৭), পিং-আমিরুজ্জামান, সাং-কুলগাঁও থানা- বায়েজিদ বোস্তামী, উভয় জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ তারেক রহমান@তারেক (২৩), পিতা- মোঃ সিরাজুল হক, সাং- দক্ষিণ দিককূল থানা-সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-মোহরা, কালুর ঘাট, থানা- চাঁদগাও,চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে লুন্ঠিত মালামালের মধ্যে ক) পাসপোর্ট, যার নং- EJ0470681, খ) ০১ (এক) টি খয়েরী রংয়ের মানিব্যাগের মধ্যে UNITED ARAB EMIRATES এর ID CARD নং- 784-1974-4049310-0, গ) MR ABDUR RAZZAK এর DUBAI ΤΟ CHITTAGONG এর ফ্লাইট টিকেট নং- 7792885676814 উদ্ধার করেন।অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট