1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
- নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মনা,যশোর প্রতিনিধিঃ
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মণিরামপুরে গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠটান অনুষ্ঠিত হয়েছে।১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যশোর কাট গ্যালারি ফুটবল টিমকে ২-০ গোলে পরাজিত করে জয় লাভ করে স্বাগতিক গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

গতকাল ২৫শে জানুয়ারী শনিবার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ ফাইনাল খেলা উপভোগ শেষে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরষ্কার বিতরন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিতা কেটে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের ভিত্তিপ্রস্তরের গেট উদ্বোধন করেন।
গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে খেলা পরবর্তী পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী,বাংলাদেশ গ্রন্থগার সমিতির ঢাকার সভাপতি ড.মোঃ মিজানুর রহমান,সিআইপিও বিশিষ্ট শিল্পপতি চৈতান্য কুমার দে চয়ন,বিশিষ্ট সমাজসেবক এম এ হালিম,গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম,ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মণিরামপুর উপজেলা যুবদল নেতা আইয়ুব আলী প্রমূখ।
টান টান উত্তেজনার এ ম্যাচে প্রথমার্ধে গোল না হলেও শেষ মূহুর্তের কৌশলী খেলায় পর পর ২টি সফল আক্রমণে ২-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ভাই ভাই স্পোর্টিং ক্লাব।দুই সহকারি সহ ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারী মোঃ কবির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট