1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শত্রুতার জেরে পটুয়াখালী দুমকিতে মুরাদিয়ায় , কৃষকের কলাগাছ কেটে ফেললো প্রতিপক্ষ।। - নব দিগন্ত ২৪
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের আদমদীঘিতে চোরকে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ালেন স্থানীয় জনতা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শত্রুতার জেরে পটুয়াখালী দুমকিতে মুরাদিয়ায় , কৃষকের কলাগাছ কেটে ফেললো প্রতিপক্ষ।।

সাকিব হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাকিব হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চারগরবদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষকের প্রায় ৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জুলহাস খান বাদী হয়ে মোঃ জাকির খানকে একমাত্র অভিযুক্ত করে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত জাকির খান দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকালে জুলহাস খানের বাড়ির উত্তর পাশে থাকা কলাবাগানে লাগানো প্রায় ৫০টি কলাগাছ কেটে দেন। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
জুলহাস খান জানান, তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত জাকির খান ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযুক্ত মোঃ জাকির খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেছেন যে, তিনি কলাগাছ কেটেছেন।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, “জুলহাস খান থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট