1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আঃ লীগে কার্যালয় দখলে ২৪ ঘণ্টার মধ্যে ভুল স্বীকার জুলাই যোদ্ধাদের। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

আঃ লীগে কার্যালয় দখলে ২৪ ঘণ্টার মধ্যে ভুল স্বীকার জুলাই যোদ্ধাদের।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত একটি বিধ্বস্ত ভবন, যা পূর্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত ছিল, সেটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও ভুল বোঝাবুঝি নিরসনে আজ সংবাদ সম্মেলন করেছেন জেলা জুলাই যোদ্ধা সংগঠনের নেতারা। সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা মো. রায়হান অপু এই সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন।

বুধবার দুপুর ২টায় শহরের টিএফসি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. রায়হান অপু বলেন, শহরের চৌরাস্তার কাছে একটি বিধ্বস্ত ও পরিত্যক্ত পোড়া ভবন দীর্ঘদিন ধরে পড়ে ছিল। ৫ আগস্টের পূর্বে এটি আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত ছিল। আমরা নিজস্ব অর্থায়নে ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পরিষ্কার করার পর আমরা সেখানে আমাদের সংগঠনের একটি ব্যানার লাগিয়েছিলাম এবং ভবনটি নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেছিলাম। এর প্রেক্ষিতে অনেকেই মনে করছেন আমরা ভবনটি দখল করেছি।

তিনি নিজেদের ‘অপারগতা’ স্বীকার করে বলেন, আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, আমরা ভবনটি মোটেও দখল করিনি। বরং সমাজের একটি ভালো কাজের জন্য, এটিকে সংস্কার করে সাময়িকভাবে ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করেছি মাত্র। কিন্তু এ নিয়ে নানা রকম পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এবং বিতর্ক তৈরি হওয়ায় আমরা ইতিমধ্যে আমাদের ব্যানারটি নামিয়ে ফেলেছি।

মো. রায়হান অপু জানান, প্রাথমিকভাবে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের এই অফিসটিকে জিমন্যাসিয়াম হিসেবে ব্যবহারের উপযোগী করতে চেয়েছিলেন। তবে তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই মুহূর্তে ‘ফ্যাসিবাদীর অফিস’ ব্যবহার করবেন না। ভবিষ্যতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ভবনটি ব্যবহারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গতকাল ১৪ মে ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলা জুলাই যোদ্ধা সংগঠন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের জেলা অফিস ‘দখল’ করা হয়েছিল। আজকের সংবাদ সম্মেলনে সেই বিষয়টি নিয়েও ব্যাখ্যা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট