1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে ‘আমরা রাজৈর পৌরবাসী’র আয়োজনে রমযানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতামূলক গণমিছিল - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

রাজৈরে ‘আমরা রাজৈর পৌরবাসী’র আয়োজনে রমযানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতামূলক গণমিছিল

মেহেদী হাসান সোহেল
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার
পবিত্র রমযানের পবিত্রতা রক্ষার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা রাজৈর পৌরবাসী’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
০১ মার্চ ২০২৫ ; শনিবার সকালে রাজৈর পৌরসভার প্রধান সড়কগুলোতে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
গণ মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার বহন করে রমযানের পবিত্রতা রক্ষার বার্তা দেন। তারা রমযান মাসে অশ্লীলতা, নৈতিক অবক্ষয়, প্রকাশ্যে খাদ্য গ্রহণ ও পানীয় পান না করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

গণমিছিলে উপস্থিত ছিলেন আলেম ও সংগঠক মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ, মুফতি মুহাম্মাদউল্লাহ ফাহমি, মাওলানা হাফিজুর রহমান, মুহতারাম আবুল হাসান খান,মুহতারাম মোঃ সুমন ফকির এবং অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, রমযান কেবল সিয়াম-সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই মাসের পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, যেন রমযানের পবিত্রতা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

মিছিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট