1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ইতালি প্রবাসী সাগর বালার মরদেহ দেশে, গ্রামজুড়ে শোকের মাতম - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ইতালি প্রবাসী সাগর বালার মরদেহ দেশে, গ্রামজুড়ে শোকের মাতম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

ইতালিতে নির্মমভাবে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগর বালা (২৪)-এর মরদেহ দীর্ঘ দুই মাস পর দেশে পৌঁছেছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মরদেহবাহী গাড়িটি সাগরের গ্রামের বাড়ির সামনে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকে ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, গাড়ি থেকে মরদেহ নামানোর মুহূর্তে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। গ্রামের মানুষের স্রোত পড়ে নিহত সাগরকে শেষবার এক নজর দেখার জন্য। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ির উঠানে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় আড়াই বছর আগে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান। সেখানে একটি রেস্টুরেন্টে দুই বছর ধরে কাজ করছিলেন তিনি। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হয়ে পড়েন এ যুবক।

নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে একটি কালো ব্যাগের ভেতর সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হয়।

নিহত সাগর বালা পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে ছিলেন। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা ও মা। শোকে ডুবেছে পুরো গ্রাম।

পারিবারিকভাবে সাগর বালার মরদেহের সৎকারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট