1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এক্স ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

এক্স ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ১৬/০৪/২০২৫খ্রিঃ বিকাল ১৭.৩০ ঘটিকায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এক্স ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন তারুণ্যই শক্তি, এই তরুণদের যে শক্তি সেটার যদি সঠিক ব্যবহার না করা হয় তবে সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াবে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত হবার সম্ভাবনা থাকে। এব্যাপারে সকলকে পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে বলেন।

তিনি আশা ব্যক্ত করেন যে, এই যশোর যেহেতু ঐতিহ্যে ভরা একটি জেলা সুতরাং এখান থেকেই দেশ সেরা খেলোয়াড় সৃষ্টি হতে পারে।

পরিশেষে তিনি বলেন, সম্মিলিত শক্তিই হলো আসল শক্তি এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ রয়েছে।

পরবর্তীতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট