1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ এজাজ আকস্মিক আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন। এসময় তিনি আসন্ন ঈদ উল আজহার কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সাথে মতবিনিময় করেন এবং সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রবিবার (১৮ মে ২০২৫) সকালে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।

তিনি লিচেট টিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এসময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ প্রদান করেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয় পড়ছে কিনা সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনভাবেই নদীর পানির সাথে না মেশে সেবিষয় বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন ।

কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিষয়ে করে বর্জ্যবাহী পরিবহন চালকদের কে তিনি শৃঙ্খলার বজায় রেখেছে সুষ্ঠভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রদান করেন।

পরিবহন চালকদের পক্ষে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সকল বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সকল ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস প্রদান করেন।

দুইটি ডাম্পিং স্টেশনের প্রবেশ পথ বেশি খাড়া হওয়ায় গাড়ি দুর্ঘটনা এড়াতে প্লাস্টিকের গ্রিড দিয়ে রাস্তা দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ডাম্পিং স্টেশনের রাস্তাগুলো জরুরিভিত্তিতে চওড়া করার নির্দেশ প্রদান করেন।

আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সে বিষয়টি পরিদর্শন করেন। এবছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন । ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজ স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরহাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট