1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় হোটেল থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার একজন, অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

খুলনায় হোটেল থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার একজন, অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরণীতে অবস্থিত হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নাজিম উদ্দিন খান ওরফে বেলাল। তিনি খুলনা নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং মোট ৪৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। আটক বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও যৌথ বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, আটককৃত ব্যক্তি একটি অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার পেছনে কোনো বড় মাদক ও অস্ত্র চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট