1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সাকিব হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইসঘাট এলাকায় একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ চারজন জেলে দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাজীর বরফকলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ জেলেরা হলেন- ট্রলার মালিক হাসান খা (৩৮), রিয়াজ হাওলাদার (৪৫), মোতালেব (৩৫) ও ইউসুফ (৩০)। তাদের মধ্যে তিনজনের বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামে এবং একজন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের মুজিবনগরের বাসিন্দা। ঘটনার পর উদ্ধার করে প্রাথমিকভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও দগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বোয়ালিয়া খালে ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে বরফ তুলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ট্রলারে চা তৈরির জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায়। এতে ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৪ জন আহত হন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুইজনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ২৫ শতাংশ পুড়ে গেছে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুল হাসান বলেন, ‘দগ্ধ চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।’ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আহতদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট