1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গাজায় হামলার প্রতিবাদে দুমকিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

গাজায় হামলার প্রতিবাদে দুমকিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মো: সাকিব হোসেন
(পটুয়াখালী)প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টায় দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার জনতা কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পীরতলা বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এসে মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন(ডুসা) এর সভাপতি সাফায়েত সাগর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল চরম পশুত্ত্বের পরিচয় দিয়েছে। বোমা মেরে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা কোনো মানুষের পক্ষে মেনে নেয়া অসম্ভব। আমরা আল্লাহর কাছে ইসরায়েল এর ধ্বংস কামনা করছি।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। কিন্তু তাদের এই হামলাকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা, যা খুবই ঘৃন্য।
তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরাইল হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও তা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ছে না এবং কিছু দেশ তাদের সমর্থন দিয়ে আসছে , যা আসলেই দুঃখজনক।
উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাজ্জাদুল ইসলাম দুর্জয় বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও হামলার তীব্র নিন্দা জানাই।আশা করছি তারা ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন অতি দ্রুত বন্ধ করবে। তিনি সকলকে ইসরায়েল এর পন্য বয়কটের অনুরোধ জানান।
এ ছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন বয়সের নানা শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

#বার্তা প্রেরক
মোঃ সাকিব হোসেন
(পটুয়াখালী) প্রতিনিধি
তারিখ: ৭এপ্রিল ২০২৫ ইংরেজি

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট