1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ১। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ১।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মমতা বেগম নামে একজনের ঘটনা স্থলেই মৃত্যু এবং মমতার কোলে থাকা ছেলে কে মর্মান্তিক আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ যাদুরাণী বাজার থেকে বেলুয়া হয়ে বনগাঁও পর্যন্ত এই রাস্তাটিতে সড়ক দুর্ঘটনা প্রবণতা অনেক বেশি কিছুদিন আগেও এই রোডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়।

আজ আনুমানিক বিকেল ছয়টার সময় হরিপুর উপজেলা যাদুরাণী বাজার থেকে বালু ভর্তি ট্রাক আর বিপরীত দিক থেকে মোটরসাইকেল করে ভাইয়ের সাথে বাবার বাড়ি পাবনা পাড়ার উদ্দেশ্যে রওনা করলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মমতা নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ।
হরিপুর থানা ফায়ার সার্ভিস কর্তৃক জানা যায় ঘটনাস্থলে মমতা বেগম মারা যান এবং তার সাথে থাকা তার ছেলেকে উদ্ধার করে হসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়।

মমতা খামার গ্রামের মামুন ঠিকাদারের স্ত্রী ও পাবনা পাড়া নন্দগাঁও গ্রামের আব্দুল মোমেনের মেয়ে।ঘাতক বালু ভর্তি ট্রাক কে আটক করেছে এলাকাবাসী।হরিপুর থানা ওসি জাকারিয়া মন্ডল জানান ঘটনা স্থলে পুলিশ গিয়েছে , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট