1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর মেয়ে কলেজছাত্রী লাবিবা রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না অন্য কিছু। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর মেয়ে কলেজছাত্রী লাবিবা রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না অন্য কিছু।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় অবস্থিত অর্পিতা ছাত্রী নিবাস থেকে লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ছাত্রাবাসের ৩২২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, বিষয়টি ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, লাবিবা আস্থা জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের বাসিন্দা এবং মৃত ফজলুর রহমানের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি অর্পিতা ছাত্রী নিবাসে থেকে লেখা পড়া করছিলেন।

শুক্রবার সকালে পাশের কক্ষের শিক্ষার্থীরা অনেকক্ষণ ধরে লাবিবার কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহজনকভাবে তার কক্ষে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি ছাত্রী নিবাসের মালিককে জানান। মালিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহিদুর রহমান জানান, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। তবে ওই ছাত্রীর মা ও মামা এসে মরদেহের সুরতহাল রিপোর্ট না করার অনুরোধ করেছেন।”

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। পরিবার থেকেও মৃত্যুর পেছনে কোনো সম্ভাব্য কারণ জানানো হয়নি। তদন্তের স্বার্থে ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে শিক্ষার্থী লাবিবার এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা না ভেবে রহস্যজনক মৃত্যু বলেও সন্দেহ প্রকাশ করছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট