1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগে বিশেষ কল্যাণ সভা ২০২৫ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগে বিশেষ কল্যাণ সভা ২০২৫ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাফিক বিভাগের সদস্যদের কল্যাণমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ এনামুল হক এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) সুফিয়ান আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারতানিয়া সুলতানা পিপিএম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট মোঃ মোবারক হোসেন।

কল্যাণ সভায় কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর পর্যন্ত সকল সদস্যদের সমস্যা শোনা হয় এবং সেগুলোর সমাধানের আশ্বাস প্রদান করা হয়। প্রধান অতিথি ও সভাপতি মহোদয় সদস্যদের মনোবল বৃদ্ধি এবং কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সভায় আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে চার জনকে পুরস্কার এবং কমিশনার মহোদয়ের পক্ষ থেকে পাঁচ জনকে পুরস্কার প্রদান করা হয়।

এই ধরনের সভা ট্রাফিক বিভাগের কর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আরও কার্যকরতা নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট