1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জন দুস্কৃতিকারী গ্রেফতার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় কাভার্ডভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জন দুস্কৃতিকারী গ্রেফতার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৫/০৮/২০২৫ খ্রিস্টাব্দ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকা সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বিশমাইল সাকিনস্থ বিশমাইল ফ্রুট ওভার ব্রীজের নিচে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পিছনে ভিকিটম শামীম হোসেন (২৭), পিতা- মোঃ আব্দুস সামাদ মাতা-মোছাঃ শাহানারা, সাং- গোবিন্দপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্ণিত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ শাহিন আলম (২৫), পিতা- মোঃ আব্দুস সামাদ মাতা-মোছাঃ শাহানারা, সাং- গোবিন্দপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং-উত্তরা ১০ নং সেক্টর, ভাবনারটেক, থানা-তুরাগ, জেলা-ঢাকা, আশুলিয়া থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-১০৫, তারিখ- ২৬ আগষ্ট ২০২৫, ধারা- 302/34 The Penal Code, 1860;-এ নিয়মিত মামলা রুজু হয়। উক্ত ঘটনায় ঢাকা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে সাভার সার্কেল মহোদয়ের সার্বিক পরিচালনায় ডিবি উত্তর, ঢাকা জেলা এবং আশুলিয়া থানার পুলিশের একাধিক চৌকস টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ ইব্রাহিম বেপারী (২৯) পিতা- মৃত আব্দুল মান্নান বেপারী মাতা- মোছাঃ জয়নব বেগম, সাং- আটগ্রাম পোষ্ট-আটগ্রাম থানা-নড়িয়া জেলা-শরীয়তপুর, এ/পি সাং-নয়ারহাট রাজুর বাড়ীর ভাড়াটিয়া থানা-আশুলিয়া জেলা-ঢাকা, ২। মৃনাল বেপারী (৩০) পিতা-মৃত খোকন বেপারী, মাতা-মোসাঃ কুলসুম বেগম, সাং-বেউথা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, এ/পি সাং-মজিদপুর ,থানা-সাভার জেলা-ঢাকা, ৩। আলামিন ইসলাম সজীব(২৫), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-সুলতানা আক্তার, সাং-চরগুসতা পোষ্ট-লেমুবাড়ী, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, ৪। মোঃ বাবু মিজি (৩০), পিতা- সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজি, মাতা-পেয়ারা বেগম, সাং-গুলিশা পোষ্ট-ফরগাবাদ থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, এ/পি সাং- বাইপাইল নামাবাজার (আজিজের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া জেলা-ঢাকা এবং ৫। মোঃ ইমরান(২২), পিতা- গোলাম মোস্তফা, মাতা- মোসা- কুলসুম বেগম, সাং-চান্দরা,পল্লী বিদ্যুৎ, থানা-কালিয়াকৈর জেলা-গাজীপুর, এ/পি সাং- পাকিজা মোড়, থানা- সাভার, জেলা- ঢাকাদেরকে ইং-২৯/০৮/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হইতে দুপুর ১৩.০৫ ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ০৩ (তিন) টি সুইচ গিয়ার চাকু, ০১ (এক) টি কাঠের গোলাকার লাঠি এবং ১ (এক) টি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট