1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম। বিয়ে নিয়ে দন্দে হামলার অভিযোগ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম। বিয়ে নিয়ে দন্দে হামলার অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম।
বিয়ে নিয়ে দন্দে হামলার অভিযো

সুজন হোসেন রিফাত
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে বিয়ে নিয়ে দন্দে শুশুরবাড়িতে হামলার অভিযোগ উঠেছে গৃহবধূর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এঘটনায় শুশুরবাড়ির এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ মোট চারজন আহত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তবে স্বাভাবিক রয়েছে অন্তঃসত্ত্বা নারীর গর্ভাবস্থার ভ্রন।

ভুক্তভোগী পরিবার জানায়, রাজৈর উপজেলার পূর্ব কৃষ্ণপুরার মৃত সাত্তার চাকলাদারের ইতালি প্রবাসীর ছেলের সাথে পাশের গ্রাম চরমোস্তফাপুরের আশরাফ হোসেনের মেয়ে আরিফা আক্তারের সাথে গোপনে প্রেমের বিয়ে হয়। এঘটনা এলাকায় জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিতে রাজি না হলেও একপর্যায়ে মেনে নিতে বাধ্য হয়। এদিকে প্রবাসী শাকিল বাড়িতে টাকা পয়সা না পাঠিয়ে তার নববধু আরিফার নামে টাকা পাঠালে বাধে বিপত্তি। কথা-কাটাকাটি হলে আরিফা চলে যায় তার বাবার বাড়ি। এঘটনার জেরে শাকিলের বাসায় ঈদের দ্বিতীয়দিন মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় ৫০ /৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে। এ হামলায় শাকিলের অন্তঃসত্ত্বা ভাবি ও তিন ভাই আহত হয়।

আহতরা হলো প্রবাসী শাকিলের তিন ভাই ইব্রাহিম চাকলাদার (৩২), রাকিব চাকলাদার (২৮) শামীম চাকলাদার (৩৫) ও তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া বেগম (২১)।

প্রবাসী শাকিলের ভাই আলিরাজ চাকলাদার জানায়, আমার তিন ভাই ও অন্তঃসত্ত্বা ভাবীসহ চার গুরুতর আহত হয়েছে, আমি এর ন্যায় বিচার চাই।

অন্তঃসত্ত্বা মারিয়া আক্তার জানায়, আমি দুই মাসের গর্ভবতী ওরা আমাকে মারধর করেছে ও মাথায় কুপিয়ে আঘাত করেছে।

এঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান মুঠোফোন জানান, ঘটনাটা শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।

সুজন হোসেন রিফাত
মাদারীপুর
০২/০৪/২৫
০১৭৩৫৮০৮২৬২

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট