1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নির্বাচিত হলে আমি আপনাদের খাদেম হব এমপি হবো না - রাজৈরে মুফতি সোবহান। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

নির্বাচিত হলে আমি আপনাদের খাদেম হব এমপি হবো না – রাজৈরে মুফতি সোবহান।

মোঃ ফেরদাউস হোসাইন
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

,রাজৈর,
মাদারীপুর।
মাদারীপুর -২ আসনের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুস সোবহান খান
বলেছেন, নির্বাচিত হলে আমি আপনাদের খাদেম হবো এমপি হবো না এবং রাজৈর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলবো। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে কবিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে মুফতি সোবহান আরো বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। কোনো রাস্তা কাঁচা থাকবে না,প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এলাকায় কোনো বেকার থাকবে না শিক্ষিত ছেলে মেয়েদের জন্য চাকুরীর নিশ্চয়তা দিচ্ছি। অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা চাকরি করতে পারবে না এটা ভুল জামায়াতের প্রতিষ্ঠান ইসলামি ব্যাংকে ৩০ শতাংশ নারীরা চাকুরী করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের সভাপতি গোলাম মাসুম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহান খান। এসময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান, রাজৈর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আলী আহমেদ আকন প্রমুখ।

মোঃ ফেরদাউস হোসাইন
রাজৈর, মাদারীপুর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট