1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পল্টনে চুরি হওয়া মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার; ডিবি কর্তৃক আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

পল্টনে চুরি হওয়া মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার; ডিবি কর্তৃক আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পল্টন এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। হানিফ মোল্লা (৩০) ২। শরীফুল ইসলাম (৩০) ৩। মেহেদী হাসান (২৮) ও ৪। শারাফত উল্লাহ ওরফে পিয়াস (২৮)। ডিবির ধারাবাহিক অভিযানে বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ খ্রি. বিকেলে পল্টনের মিনা বাজার সংলগ্ন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে ফুটপাত থেকে একটি YAMAHA MT-15 মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, থানা পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত শুরু করে ডিবি- মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম। নিবিড় তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৮ মে ২০২৫ খ্রি. হানিফ মোল্লা ও শরীফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ১২ মে ২০২৫ খ্রি. মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৯ মে ২০২৫ খ্রি. ফেনী জেলার সদর থানাধীন স্বরণ পাহাড়তলী এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং শারাফত উল্লাহ ওরফে পিয়াসকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত হানিফ মোল্লার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়া শরীফুল ইসলামের নামে ৭টি এবং মেহেদী হাসানের নামে ৬টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট