1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পুলিশ পরিচয়ে খুলনায় চাঁদাবাজি করতে যেয়ে ছাত্রদল নেতা কট - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

পুলিশ পরিচয়ে খুলনায় চাঁদাবাজি করতে যেয়ে ছাত্রদল নেতা কট

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার খুলনা: খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন বাদি হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই ৪ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, ওই ৪ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলে তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে দুই লাখ টাকা দিতে হবে।
সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের রিং একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সুমন ঢালীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এস আই শাহাদাত হোসেন বলেন, আটক ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট