1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত.... - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত….

মোঃ আলী শেখ
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

অনুভব আর আবেগের ঋতুরাজ বসন্তের শুরু।
আজ পহেলা ফাল্গুন। আজ থেকে ফাগুনের মৌ মৌ গন্ধে সুবাসিত হবে প্রকৃতি।

ফাগুন মানেই তারুন্যের উচ্ছাস, হাসি, ভালোলাগা, আর আনন্দের প্রতিচ্ছবি। ফাগুনের মন মাতানো আবহে গাছের শাখা নতুন পত্র পল্লবে ছেয়ে যাবে। রক্তিম রাঙা শিমুল, পলাশের পাঁপড়িতে বসে নানা জাতের পাখির কিচিরমিচির শব্দে চতুর্দিকে সুরের লহরি ধ্বনিত হবে।

শ্যামল বাংলার এই চরাচরে ফাগুনের স্পর্শে শিশু, যুবক, আবাল বৃদ্ধ বণিতা সকলের হৃদয় গগনে খুশীর ফোয়ারা বইতে থাকে। ফাগুনের দখিনা মৃদুমন্দ সমিরনের পরশে কিশোরের দল অজানার উদ্দেশ্য হারিয়ে যেতে ব্যাকুল হয়। যুগে যুগে ফাগুনের নান্দনিক সৌন্দর্য্যে ব্যাকুল হয়ে কবি, সাহিত্যিকদের কলমের আঁচরে রচিত হয়েছে বিখ্যাত সব সৃষ্টি। আহা! কি মধুর আর মনোমুগ্ধকর সেই কবিতা আর গানগুলো…..
কবি রবৃিন্দ্রনাথ লিখেছেন….’আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।’ কবি ফররুখ লিখেছেন….’ফাল্গুনে শুরু হয় গুনগুনানি, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি।’

শ্রী জটিলেশ্বর মুখার্জি রচনা করেছেন সেই বিখ্যাত গান..
‘কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস আমি বলি আমার সর্বনাশ,
কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস,আমি বলি আমার দীর্ঘশ্বাস’।।

সত্যিকারের সেরা ঋতু হলো বসন্ত। বসন্ত ঋতুর রাজা। ঋতু-রাজ-বসন্ত। অন্যান্য ঋতুতে গাছের, মাছের, পাখির, বিলাসী মানুষের আরাম হলেও মানসিক তৃপ্তি টা ঘটে সেই বসন্তেই।জাগতিক সব বস্তু বর্ষা ঋতুতে ধুয়ে গেলেও, শরতে ফকফক করলেও, শীতে কুঁচকে গেলেও মনের কী লাভ? কিছুই না। মন জেগে উঠে বসন্তে, মন তাজা হয় বসন্তে, মন বেঁচে থাকে বসন্তে। পৃথিবীর সকল ঋতু, সকল বৈচিত্র, সকল সৌন্দর্য বসন্তের কাছে ম্লান। সব ফিকে। শুধু বসন্তই সেরা, বসন্তই শ্রেষ্ঠ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট